রাসুল প্রেমিক সাহাবি তালহা ইবনে বারা রা:
রাসুল প্রেমিক সাহাবি হযরত তালহা ইবনে বারা রা: * আশেকে রাসূল (সা:) রাসুলপ্রেমিক সাহাবি তালহা ইবনে বারা (রা.) ‘যখন তার মৃত্যু হয়ে যাবে, তখন আমাকে সংবাদ দেবে। যাতে আমি তার জানাজা পড়াতে আসতে পারি। আর তার কাফন-দাফনের ব্যবস্থা যেন দ্রুত করা হয়। কারণ মুসলমানের মৃত্যুর পর কাফন-দাফনে বিলম্ব অনুচিত।’ মক্কা থেকে রাসুল (সা.) মদিনার উদ্দেশে হিজরত করার পর তাঁর আগমন উপলক্ষে কিছু সংখ্যক সাহাবি প্রতিদিন সকালে মদিনার বাইরে গিয়ে রাসুল (সা.) এর জন্য অপেক্ষা করতেন। সময় দ্বিপ্রহরে পৌঁছলে রাসুল (সা.) এর আগমন বিলম্বিত হওয়ার দরুন ব্যথিত মনোরথে তারা আবার মদিনার ভেতরে ফিরে যেতেন। বিপুল আগ্রহ ও ভীষণ আকাক্সক্ষা নিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর যখন রাসুল (সা.) এসে পৌঁছলেন, তখন মদিনাবাসীর আনন্দ ও উল্লাসের আর সীমা থাকে না। ছোট-বড়, প্রৌঢ়-বৃদ্ধ ও গোলাম-বাঁদি সবাই উৎসবমুখর হয়ে ওঠে। প্রত্যেকের মনে-প্রাণে খুশি ও আনন্দের আমেজ বিরাজ করতে থাকে। আনাস (রা.) বর্ণনা করেন, ‘যেদিন রাসুল (সা.) মদিনায় আগমন করেন, সেদিন মদিনার প্রতিটি অণুপরমাণুতে অলৌকিক আলোকরশ্মি ছড়িয়ে পড়ে। বড়দের সঙ্গে ছোটরাও আনন্দে মেতে উঠেছিল। কিশোর...