ফান্দে পড়িয়া বগা কান্দেঃ নিজেদের ফাঁদেই ধরা


অন্যের জন্য গর্ত খোরার পরিনতি


আবু জাহেল যখন দেখলেন যে

নবী মুহাম্মাদুর রাসূল আল্লাহ (সঃ)

ঘরে ঘরে ইসলাম প্রাচার করে

ফেলছেন,, তাহাকে আর কোন মতে

ঠেকানো যাচ্ছে না,,


তখন আবু জাহেল নবী

মুহাম্মদ (সঃ) কে মেরে ফেলবার জন্য

পথের মধ্য সারা রাত ধরে

একটা বিশাল গর্ত খুরলেন,,

যাতে করে নবীজী এই পথ দিয়ে

ফযরের নামাজের জন্য যাওয়ার পথে

গর্তের ভীতরে পরে যাবে,

অমনি আবু জাহেল তাকে

মাটি চাপা দিয়ে ঢেকে ফেলবে!


আবু জাহেলের এই বুদ্ধি দেখে

আল্লাহ পাক জীবরাঈল (আঃ) কে

পাঠিয়ে দিলেন,,


জীবরাঈল (আঃ) তার বিশাল দুই পাখা

গর্তের মুখে মেলে দেন,,


দীনের নবী (সঃ) কোন সমস্যা ছারাই

সেই পথ দিয়ে ফযরের নামাজ আদায়ের

জন্য যান..


এদিকে সারা রাত জেগে থাকায়

ফযরের সময় আবু জাহেলের

তন্দ্রা অনুভব হয়,,

নবীজী কখন যে এই পথ দিয়ে

চলে গেলেন, তা সে অনুভব করতে

পারে নাই..


তাই সে উঠে গর্তের মুখে দেখতে যান

যখন গর্তের মুখে গেলেন

তার একটু ঘুমের ভাব থাকায়

হেলে গিয়ে নিজেই পড়ে গেল

সেই গর্তের ভীতরে!


সকালে লোক জন সেই পথ দিয়ে

যাওয়ার পথে দেখতে পায়,

কে যেন পথের মাঝে বিশাল গর্ত

খুরে রেখেছেন,

 লোক জন যে যার মনের মতো

উশৃংখল ভাষা গর্ত

খনন কারীকে বলতে লাগলেন


আবু জাহেল তো রেগে আগুন হয়ে গেলেন,

তিনি চিৎকার দিয়ে বল্লেন কে আছিস

তোরা আমাকে বাচা,,

আমি গর্তের মধ্য পড়ে গিয়েছি!


লোক জন সকলে ছুটে গেল গর্তের কাছে

দেখে আবু জাহেল গর্তের ভীতরে পড়া


আবু জাহেল কে উঠানোর জন্য

এক ব্যাক্তি তার হাত বাড়িয়ে দেন,

কিন্তু একটুর জন্য হাত ধরতে

পারলেন না,,


এর পর নিয়ে আসলেন একটা দড়ি

গর্তের ভীতরে দড়ি ফেলবার পরেও

একটুর জন্য আবু জাহেল

দড়ি ধরতে পারছে না,,


ইতিহাস সাক্ষী দেয়

৭০ গজ লম্বা দড়ি গর্তের ভীতরে

ফেলবার পরেও একটুর জন্য

আবু জাহেল দড়ি ধরতে পারছেন না!


আবু জাহেল চিৎকার দিয়ে বলেন

৭০ গজ কেন রে,,,

৭০ হাজার গজ দড়ি ও যদি

তোরা এই গর্তে ফেলিস,,

এর পরেও আমি এখান থেকে

একটুর জন্য উঠতে পারব না..

তোরা আমার ভাতিজা মুহাম্মদ কে ডাক,

সে ছারা কেউ আমায় এখান থেকে

উঠাতে পারবে না...


দোযাহানের বাদশা নবী

মুহাম্মদ (সঃ) এসে দেখলেন যে

তার চাচা গর্তে পড়ে আছেন


আবু জাহেল বলেন ভাতিজা মুহাম্মদ

আমাকে উঠা..


নবী বলেন চাচা উঠাতে পারি

যদি আমার একটা কথা রাখেন??

চাচা বলেন কী তোর কথা, বল আমায়?


নবী বলেন

চাচা শুধু এই টুকু বলেন,


লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূল আল্লাহ


আবু জাহেল বলেন আগে উঠাও

পরে বলছি,,


নবী মুহাম্মদ (সঃ) হাত বারানোর

সাথে সাথেই আবু জাহেল তার হাতে

ধরে ফেলেন, এবং গর্ত থেকে

ওপরে উঠে আসেন,


ওপরে ওঠার পর আবু জাহেল

লোকদের কে বলতে থাকেন

দেখলেন ভাই সকলেরা,,

মুহাম্মদ কত বড় জাদুগর

৭০ গজ দড়ি দিয়েও কেউ আমাকে

উঠাতে পারলো না, কিন্তু মুহাম্মদের

হাত বারানোর সাথে সাথেই আমি

উঠে পরলাম,

তার যাদুর গভীরতা কতো বড়!


Post by: মোঃ নূর ইসলাম

Comments

Popular posts from this blog