বিপদে ধৈর্য্য ধারন কারীর পুরুস্কার

*  ২: আল-বাক্বারাহ:১৫৫,

وَ لَنَبْلُوَنَّكُمْ بِشَیْءٍ مِّنَ الْخَوْفِ وَ الْجُوْ عِ وَ نَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَ الْاَنْفُسِ وَ الثَّمَرٰتِؕ وَ بَشِّرِ الصّٰبِرِیْنَۙ

الَّذِیْنَ اِذَاۤ اَصَابَتْهُمْ مُّصِیْبَةٌۙ قَالُوْۤا اِنَّا لِلّٰهِ وَ اِنَّاۤ اِلَیْهِ رٰجِعُوْنَؕ

أُولَٰئِكَ عَلَیْهِمْ صَلَوٰتٌ مِّنْ رَّبِّهِمْ وَ رَحْمَةٌ  وَ أُولَٰئِكَ هُمُ الْمُهْتَدُوْنَ

*  এক সাপ গিয়েছিলো পিরের কাছে মুরিদ হতে । পির রাজি হলেন না সাপকে মুরিদ বানাতে

______________

75  বিপদে ধৈর্য্য ধারন কারীর পুরুস্কার: —

*  ২: আল-বাক্বারাহ:১৫৫,

وَ لَنَبْلُوَنَّكُمْ بِشَیْءٍ مِّنَ الْخَوْفِ وَ الْجُوْ عِ وَ نَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَ الْاَنْفُسِ وَ الثَّمَرٰتِؕ وَ بَشِّرِ الصّٰبِرِیْنَۙ

আর নিশ্চয়ই আমরা ভীতি, অনাহার, প্রাণ ও সম্পদের ক্ষতির মাধ্যমে এবং উপার্জন ও আমদানী হ্রাস করে তোমাদের পরীক্ষা করবো। এ অবস্থায় যারা সবর করে

২: আল-বাক্বারাহ:১৫৬,

الَّذِیْنَ اِذَاۤ اَصَابَتْهُمْ مُّصِیْبَةٌۙ قَالُوْۤا اِنَّا لِلّٰهِ وَ اِنَّاۤ اِلَیْهِ رٰجِعُوْنَؕ

এবং যখনই কোন বিপদ আসে বলেঃ “আমরা আল্লাহ‌র জন্য এবং আল্লাহ‌র দিকে আমাদের ফিরে যেতে হবে, — তাদেরকে সুসংবাদ দিয়ে দাও।

২: আল-বাক্বারাহ:১৫৭,

أُولَٰئِكَ عَلَیْهِمْ صَلَوٰتٌ مِّنْ رَّبِّهِمْ وَ رَحْمَةٌ  وَ أُولَٰئِكَ هُمُ الْمُهْتَدُوْنَ

তাদের রবের পক্ষ থেকে তাদের ওপর বিপুল অনুগ্রহ বর্ষিত হবে, তাঁর রহমত তাদেরকে ছায়াদান করবে এবং এই ধরণের লোকরাই হয় সত্যানুসারী।

*  এক সাপ গিয়েছিলো পিরের কাছে মুরিদ হতে । পির রাজি হলেন না সাপকে মুরিদ বানাতে । কিন্তু সাপ নাছোড়বান্দা । অবশেষে পির রাজি হলেন । তবে শর্ত হলো,

সাপকে বায়াত দিতে হবে যে, সে কাউকে ক্ষতি করতে পারবে না । সাপ তাতেও খুশি । বায়াত দিলো, মুরিদ হলো ।

এক রাতে সাপ ধানখেতের পাশে জিকির করছিলো । কৃষকরা সে সময় ধান কেটে আটি বাধছিলো । সামান্য আলোয় বুঝতে না পেরে একসময় সাপটিকেই দড়ি ভেবে তা দিয়ে আটি বাধলো । সাপের মেরুদন্ড যায় যায় । কৃষক বাড়িতে ধানের আটি রাখার পর কোনোমতে নিজেকে মুক্ত করে সাপ গেলো পির-বাবার কাছে ।

পির সাপের এ হাল দেখে বললো, "পাগলা !

তোর এ দশা হইলো ক্যামোনে ?"

সাপ বৃত্তান্ত খোলসা করার পর পির বললো

"পাগলা ! আমি তোরে নিশেধ করেছিলাম দংশাতে, ফোস করতে তো নিশেধ করি নি । এ তো তোর-ই কর্ম-দোশ !"

Comments

Popular posts from this blog