বাহজাতুন — নুফূস ’ কিতাবে আছে , এক অত্যাচারী বাদশাহের জন্য জাহাজ ভর্তি করিয়া শরাব আনা হইতেছিল । এক বুযুর্গ ব্যক্তি সেই জাহাজের নিকট দিয়া যাইতেছিলেন । তিনি শরাবের মটকাগুলি ভাঙ্গিয়া ফেলিলেন । কিন্তু একটি মটকা না ভাঙ্গিয়া ছাড়িয়া দিলেন । তাহাকে বাধা দেওয়ার মত সাহস কাহারও হয় নাই । কিন্তু সকলেই অবাক হইল যে , এই লোক কি করিয়া এমন অত্যাচারী বাদশার মোকাবেলা করার সাহস করিল ! বাদশাহকে জানানো হইল । বাদশাও অবাক হইল যে , একজন সাধারণ লোক এমন সাহস কিভাবে করিল ! আবার সবগুলি মটকা ভাঙ্গিয়া একটিকে ছাড়িয়া দিল কেন ? বাদশাহ তাহাকে ডাকাইয়া জিজ্ঞাসা করিল , কেন তুমি ইহা করিলে ? তিনি উত্তরে বলিলেন , আমার দিলে ইহার প্রবল ইচ্ছা সৃষ্টি হইয়াছে , তাই এইরূপ করিয়াছি । তোমার মনে যাহা চায় আমাকে শাস্তি দিতে পার । বাদশাহ জিজ্ঞাসা করিল , একটি মটকা কেন রাখিয়া দিলে ? তিনি বলিলেন , প্রথমে আমি ইসলামী জোশের কারণে ভাঙ্গিয়াছি । কিন্তু শেষ মটকাটি ভাঙ্গিবার সময় আমার মনে একধরনের খুশী আসিল যে , আমি একটি নাজায়েয কাজকে খতম করিয়া দিয়াছি । তখন আমার মনে খটকা হইল যে , হয়ত আমার মনের খুশীর জন্য ইহা ভাঙ্গিতেছি । কাজেই একটিকে না ভাঙ্গিয়া ছাড়িয়া দিয়াছি । বাদশাহ বলিল , লোকটিকে ছাড়িয়া দাও , কেননা ( ঈমানের কারণে ) সে অপারগ ছিল ।
* হযরত উসমানগণী কালবের চোখ দিয়ে বালকের দৃষ্টি পথে অবাঞ্চিত স্হানে পরার দৃশ্যটা দেখতে পান: হযরত উসমানগণী রাযি.-এর কাছে একব্যক্তি এল যার দৃষ্টি পথে অবাঞ্চিত স্থানে পড়েছিল। তিনি লোকটির চোখ দেখেই বুঝে ফেললেন। বললেন- مَا بَالُ أَقْوَا مٍ يَتَرَشَّحُ الزِّنَا مِنْ أَعْيُنِهِمْ ‘এজাতির কী হয়ে গেল! তাদের চোখ দিয়ে ব্যভিচার টপকে পড়ছে।’ লোকটি অবাক হয়ে গেল। ( মনে মনে ভাবল,আমি কুদৃষ্টতে পরনারীর দিকে তাকানোর এই ঘটনা কেমন করে জানলো,আল্লাহর পয়গাম্বরগন অহীর মীধ্যমে যানতেন,আল্লাহর নবীতো চলে গেছেন,অহীর দ্বারা বন্ধ হয়ে গেছে,সুতরাং বলে ওঠল, এখনও অহির ধারা অবশিষ্ট আছে? উসমান রাযি. উত্তর দিলেন, না, এটা তো মুমিনের অন্তদৃষ্টি। اِتَّقُوْا فِرَاسَةَ الْمُؤْمِنِ فَاِنَّهُ يَنْظُرُ بِنُوْرِ اللهِ ‘মুমিনের অন্তদৃষ্টিকে ভয় কর। কারণ তিনি আল্লাহর নূর দ্বারা দেখেন।’ কাশফের অধিকারীরা লিখেছেন, কুদৃষ্টির কারণে এমন অন্ধকার সৃষ্টি হয় যে, যা অন্তর্দৃষ্টিসম্পন্ন লোকেরা ধরে ফেলেন। পক্ষান্তরে শালীন ও আল্লাহভীরুব্যক্তির চোখে থাকে নূর।
Comments
Post a Comment