সেদিন জাহান্নামকে সামনে আনা হবে
সেদিন জাহান্নামকে সামনে আনা হবে ৮৯: আল-ফাজর,:আয়াত: ২৩
وَ جِایْٓءَ یَوْمَئِذٍۭ بِجَهَنَّمَ١ۙ۬ یَوْمَئِذٍ یَّتَذَكَّرُ الْاِنْسَانُ وَ اَنّٰى لَهُ الذِّكْرٰىؕ
সেদিন জাহান্নামকে সামনে আনা হবে। সেদিন মানুষ বুঝবে কিন্তু তার বুঝতে পারায় কী লাভ?
৮৯: আল-ফাজর,:আয়াত: ২৪
یَقُوْلُ یٰلَیْتَنِیْ قَدَّمْتُ لِحَیَاتِیْۚ
সে বলবে, হায়, যদি আমি নিজের জীবনের জন্য কিছু আগাম ব্যবস্থা করতাম!
৮৯: আল-ফাজর,:আয়াত: ২৫
فَیَوْمَئِذٍ لَّا یُعَذِّبُ عَذَابَهٗۤ اَحَدٌۙ
সেদিন আল্লাহ যে শাস্তি দেবেন তেমন শাস্তি কেউ দিতে পারবে না।
৮৯: আল-ফাজর,:আয়াত: ২৬
وَّ لَا یُوْثِقُ وَ ثَاقَهٗۤ اَحَدٌؕ
এবং আল্লাহ যেমন বাঁধবেন আর কেউ তেমন বাঁধতে পারবে না।
* ৮৯: আল-ফাজর,:আয়াত: ২৭
یٰۤاَیَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُۗۖ
(অন্যদিকে বলা হবে) হে প্রশান্ত আত্মা!
৮৯: আল-ফাজর,:আয়াত: ২৮
ارْجِعِیْۤ اِلٰى رَبِّكِ رَاضِیَةً مَّرْضِیَّةًۚ
চলো তোমার রবের দিকে, এমন অবস্থায় যে তুমি (নিজের শুভ পরিণতিতে) সন্তুষ্ট (এবং তোমরা রবের) প্রিয়পাত্র।
৮৯: আল-ফাজর,:আয়াত: ২৯
فَادْخُلِیْ فِیْ عِبٰدِیْۙ
শামিল হয়ে যাও আমার (নেক) বান্দাদের মধ্যে
৮৯: আল-ফাজর,:আয়াত: ৩০
وَ ادْخُلِیْ جَنَّتِیْ۠
এবং প্রবেশ করো আমার জান্নাতে।
Comments
Post a Comment