* যে ব্যক্তি আল্লাহর পথে দুনিয়ায় ব্যয় করবে পরকালে আল্লাহর ওখানে তা মজুত পাবে ২: আল-বাক্বারাহ,:আয়াত: ১১০,
وَ اَقِیْمُوا الصَّلٰوةَ وَ اٰتُوا الزَّكٰوةَ١ؕ وَ مَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَیْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ١ؕ اِنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ
নামায কায়েম করো ও যাকাত দাও। নিজেদের পরকালের জন্য তোমরা যা কিছু সৎকাজ করে আগে পাঠিয়ে দেবে, তা সবই আল্লাহর ওখানে মজুত পাবে। তোমরা যা কিছু করো সবই আল্লাহর দৃষ্টিতে রয়েছে।
* এখন আমরা জানবো সন্তানদের প্রতি নবীদের অসিয়তের ধরণ কিরুপ ছিল
ইবরাহিম ও ইয়াকুব নবী ঐ একই পথে চলার জন্য সে তার সন্তানদের উপদেশ দিয়েছিল -2:আল-বাক্বারাহ:132
وَوَصّٰى بِهَآ إِبْرٰهِۦمُ بَنِيهِ وَيَعْقُوبُ يٰبَنِىَّ إِنَّ اللَّهَ اصْطَفٰى لَكُمُ الدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ
ঐ একই পথে চলার জন্য সে তার সন্তানদের উপদেশ দিয়েছিল এবং এরই উপদেশ দিয়েছিল ইয়াকুবও তার সন্তানদেরকে। ১৩১ সে বলেছিল, “আমার সন্তানেরা! আল্লাহ তোমাদের জন্য এই দ্বীনটিই পছন্দ করেছেন। ১৩২ কাজেই আমৃত্যু তোমরা মুসলিম থেকো
* আবার সন্তানদের প্রশ্ন করলেন
২: আল-বাক্বারাহ:১৩৩
اَمْ كُنْتُمْ شُهَدَآءَ اِذْ حَضَرَ یَعْقُوْبَ الْمَوْتُۙ اِذْ قَالَ لِبَنِیْهِ مَا تَعْبُدُوْنَ مِنْۢ بَعْدِیْؕ قَالُوْا نَعْبُدُ اِلٰهَكَ وَ اِلٰهَ اٰبَآئِكَ اِبْرٰهٖمَ وَ اِسْمٰعِیْلَ وَ اِسْحٰقَ اِلٰهًا وَّاحِدًاۖ ۚ وَّ نَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ
তোমরা কি তখন সেখানে উপস্থিত ছিলে, যখন ইয়াকুব এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছিল?মৃত্যুকালে সে তার সন্তানদের জিজ্ঞেস করলোঃ“আমার পর তোমরা কার বন্দেগী করবে?” তারা সবাই জবাব দিলঃ“আমরা সেই এক আল্লাহর বন্দেগী করবো, যাকে আপনি এবং আপনার পূর্বপুরুষ ইবরাহীম, ইসমাঈল ও ইসহাক ইলাহ হিসেবে মেনে এসেছেন আর আমরা তাঁরই অনুগত- মুসলিম।
* ভাল কথা বলা ও ক্ষমা প্রদর্শন করা সদকা,২-বাক্বারা (2:263)
قَوْلٌ مَّعْرُوْفٌ وَّ مَغْفِرَةٌ خَیْرٌ مِّنْ صَدَقَةٍ یَّتْبَعُهَاۤ اَذًىؕ وَ اللّٰهُ غَنِیٌّ حَلِیْمٌ
শব্দার্থ: قَوْلٌ = কথা, مَعْرُوفٌ = ভাল, وَمَغْفِرَةٌ = ওক্ষমা, خَيْرٌ = উত্তম, مِنْ = চেয়ে, صَدَقَةٍ = (এমন)দানের, يَتْبَعُهَا = যারপেছনেআসে, أَذًى = কষ্ট, وَاللَّهُ = এবংআল্লাহ, غَنِيٌّ = অভাবমুক্ত, حَلِيمٌ = পরমসহনশীল,
অনুবাদ: একটি মিষ্টি কথা এবং কোন অপ্রীতিকর ব্যাপারে সামান্য উদারতা ও ক্ষমা প্রদর্শন এমনি দানের চেয়ে ভালো, যার পেছনে আসে দুঃখ ও মর্মজ্বালা। মূলত আল্লাহ করো মুখাপেক্ষী নন, সহনশীলতাই তাঁর গুণ।
* হে ঈমানদারগণ!তোমরা অনুগ্রহের কথা বলে বেড়িয়ে ও কষ্ট দিয়ে নিজেদের দান খয়রাতকে সেই ব্যক্তির মতো নষ্ট করে দিয়ো না (2:264)
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تُبْطِلُوْا صَدَقٰتِكُمْ بِالْمَنِّ وَ الْاَذٰىۙ كَالَّذِیْ یُنْفِقُ مَالَهٗ رِئَآءَ النَّاسِ وَ لَا یُؤْمِنُ بِاللّٰهِ وَ الْیَوْمِ الْاٰخِرِؕ فَمَثَلُهٗ كَمَثَلِ صَفْوَانٍ عَلَیْهِ تُرَابٌ فَاَصَابَهٗ وَابِلٌ فَتَرَكَهٗ صَلْدًاؕ لَا یَقْدِرُوْنَ عَلٰى شَیْءٍ مِّمَّا كَسَبُوْاؕ وَ اللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الْكٰفِرِیْنَ
শব্দার্থ: يَاأَيُّهَا = হে, الَّذِينَ = যারা, آمَنُوا = ঈমানএনেছ, لَا = না, تُبْطِلُوا = তোমরানষ্টকরো, صَدَقَاتِكُمْ = তোমাদেরদানসমূহ, بِالْمَنِّ = (অনুগ্রহপ্রদানের)খোটাদিয়ে, وَالْأَذَىٰ = ওকষ্ট(দিয়ে), كَالَّذِي = (ঐব্যক্তির)মতোযে, يُنْفِقُ = ব্যয়করে, مَالَهُ = তারধনসম্পদ, رِئَاءَ = দেখানোরজন্য, النَّاسِ = মানুষ, وَلَا = আরনা, يُؤْمِنُ = বিশ্বাস করে, بِاللَّهِ = আল্লাহরপ্রতি, وَالْيَوْمِ = ওদিনে, الْآخِرِ = আখিরাতের, فَمَثَلُهُ = সুতরাংতারউপমা, كَمَثَلِ = উপমারমতো, صَفْوَانٍ = একটিপাথরেরমসৃণ, عَلَيْهِ = তারউপর(আছে), تُرَابٌ = মাটি, فَأَصَابَهُ = তাতেঅতঃপরবর্ষিতহয়, وَابِلٌ = প্রবলবৃষ্টি, فَتَرَكَهُ = ফলেতাকেরেখেদেয়, صَلْدًا = পরিস্কারকরে, لَا = না, يَقْدِرُونَ = তারাসক্ষমহয়(কাজেলাগাতে), عَلَىٰ = এক্ষেত্রে, شَيْءٍ = কোনোকিছুই, مِمَّا = তাহতেযা, كَسَبُوا = তারাঅর্জনকরেছে, وَاللَّهُ = এবংআল্লাহ, لَا = না, يَهْدِي = সৎপথেপরিচালিতকরেন, الْقَوْمَ = সম্প্রদায়কে, الْكَافِرِينَ = (যারা)অস্বীকারকারী,
অনুবাদ: হে ঈমানদারগণ!তোমরা অনুগ্রহের কথা বলে বেড়িয়ে ও কষ্ট দিয়ে নিজেদের দান খয়রাতকে সেই ব্যক্তির মতো নষ্ট করে দিয়ো না যে নিছক লোক দেখাবার জন্য নিজের ধন-সম্পদ ব্যয় করে, অথচ সে আল্লাহর ওপর ঈমান রাখে না এবং পরকালেও বিশ্বাস করে না। তার ব্যয়ের দৃষ্টান্ত হচ্ছেঃ একটি মসৃণ পাথরখন্ডের ওপর মাটির আস্তর জমেছিল। প্রবল বর্ষণের ফলে সমস্ত মাটি ধুয়ে গেলো। এখন সেখানে রয়ে গেলো শুধু পরিষ্কার পাথর খন্ডটি। এই ধরনের লোকেরা দান – খয়রাত করে যে নেকী অর্জন করে বলে মনে করে তার কিছুই তাদের হাতে আসে না। আর কাফেরদের সোজা পথ দেখানো আল্লাহর নিয়ম নয়।
Comments
Post a Comment