ফ্যাক্টরি ভালো তো মাল ভালো-
শোনা কথা, সত্য-মিথ্যা জানিনা,
"শিক্ষনীয়" মনে করতেছি, তাই
সবার উপকার্থে পোষ্ট করলাম...!!
আমেরিকার একটি স্কুলে,
ছোট্ট বাচ্চাদের ক্লাস নিচ্ছেন
এক খৃস্টান ম্যাডাম।
ক্লাসের এক ফাঁকে ম্যাডাম
বাচ্চাদের জিজ্ঞাসা করলেনঃ-
তোমরা বড় হয়ে কে কি হতে চাও..?
সবাই এক এক করে বলতে লাগলো,
আমি পাইলট হবো,
চাঁদের দেশে যাবো।
কেউ কেউ বললো
ডাক্তার,বিজ্ঞানি, ইঞ্জিনিয়ার হতে চাই।
ম্যাডাম লক্ষ্য করলেন
ছোট্ট একটি ছেলে সে কিছুই
বলছে না।
ছেলেটিকে প্রশ্ন করলেন
তুমি বড় হয়ে কি হতে চাও..??
ছেলেটি বলল, আমি বড় হয়ে
'সাহাবী' হতে চাই।
ম্যাডাম থমকে গেলেন! মনে মনে
ভাবলেন 'সাহাবী' আবার কি..??
ম্যাডাম ক্লাস শেষ করে সেই
ছেলেটির মায়ের কাছে ফোন
দিলেন।
ছেলেটির মাকে বললেন,
আপনার ছেলে বড় হয়ে 'সাহাবী'
হতে চায়, এখন আমি
জানতে চাই 'সাহাবী' মানে কি?
ছেলেটির মা বলল-ফোনে 'সাহাবী'
চিনানো যাবে না।
আপনি যদি বাসায় আসেন,
আমি বুঝিয়ে দিবো।
অমূল্য হেদায়াত যেন
সেই খৃস্টান ম্যাডামকে
হাতছানি দিয়ে ডাকতেছে...!!
পরদিন ম্যাডাম সেই ছেলেটির
বাসায় গেলেন। ছেলেটির মা
রাসূলুল্লাহ (সাঃ)এর আগমনের
পূর্বে অন্ধকার যুগের চিত্র
তুলে ধরলেন।
নারীদের অবমাননা,
দূর্বলদের প্রতি সবলদের অত্যাচার,
মারামারি ঝগড়া-বিবাদ ইত্যাদির
কথা বললেন।
অতঃপর রাসূলুল্লাহ (সাঃ) এর
ছোঁয়ায় পৃথিবী আলোকিত হওয়া,
নারীরা সম্মান পাওয়া,
ধনী গরীব সমান হওয়া ইত্যাদি
স্বর্ণালি যুগের কথা বললেন।
তুলে ধরলেন সাহাবীদের জীবন
চলার পাথেয়। বিশিষ্ট চার
সাহাবীর জীবন কাহিনী বললেন।
ম্যাডাম সাহাবীর পরিচয় জানতে
এসে, ইসলাম ধর্মের পরিচয় জানলেন।
ছেলেটির মাকে বললেন,
ইসলামি কিছু বই দেওয়ার জন্য।
ছেলেটির মা ইংরেজি অনুবাদের
একটি আল-কোরআন
আর কিছু ইসলামি বই দিলো।
বই গুলো পড়ে সেই ম্যাডাম
কিছু দিন পর ইসলামের
ছায়াতলে আশ্রয় নিলেন....!!
সুবহানাল্লাহ! একজন মুসলিম
'মা' তো এমনি হওয়া চাই।
নিজ সন্তানকে রুপকথার
রাজ্যের কাল্পনিক কাহিনী না বলে
ইসলামের কথা বললেন।
ফলে এই ছোট্ট শিশুটির মাধ্যমে
একজন খৃস্টান ম্যাডাম ইসলাম
গ্রহণ করলেন।
এটাতে শিক্ষনীয় বিষয় হলো,
পিতামাতার উচিত এরকম
ধার্মিক করে সন্তান গরে তোলা।
তা-নাহলে কিয়ামতে আপনার
শাস্তি সন্তানের চাইতেও দিগুন হবে।
আল্লাহ তায়ালা সবাইকে
সঠিক বুঝ দান করুক।-
Comments
Post a Comment