হযরত তাহের মুকাদ্দাসী বলেছেন, আমি পাহাড় পর্বতে ওয়ালী আল্লাহর খোঁজ করে ফিরেছিলাম। হঠাৎ জনমানবহীন সমুদ্র তীরে এক ব্যক্তির উপর আমার নজর পড়ল। গায়ে তার একটি পুরাতন জুব্বা। আমি তার প্রতি বিশেষ ভ্রূক্ষেপ করলাম না। কিন্তু সে আমার প্রতি লক্ষ্য করে নিম্নের ছন্দ কয়টি পাঠ করল-
لا تتب عنى بان ترى خلقى -- فان الدر داخل الصدف
عملى جديد و ملبسى خلق -- و منتهى اللبس منتهى الصلف
পুরাতন পোশাক দেখে আমাকে অবহেলা করোনা। কেননা মুক্তা ময়লা ঝিনুকের ভেতরই থাকে। পোশাক পুরাতন হলেও আমার আমল নতুন। পোশাক যত উন্নত হবে ততই উহাতে অহংকারের সংমিশ্রণ থাকবে,মাওয়ায়েজে সালেহীন 197
Comments
Post a Comment