শয়তানের প্ররোচনায় আমরা কত অন্যায় অপরাধ করি, কিন্তূ তাওবা করলে আল্লাহ দোষ-ত্রুটিসমুহ দূর করে দিবেন,৬৬: আত-তাহরীম:৮
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا تُوْبُوْۤا اِلَى اللّٰهِ تَوْبَةً نَّصُوْحًا١ؕ عَسٰى رَبُّكُمْ اَنْ یُّكَفِّرَ عَنْكُمْ سَیِّاٰتِكُمْ وَ یُدْخِلَكُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ١ۙ یَوْمَ لَا یُخْزِی اللّٰهُ النَّبِیَّ وَ الَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ١ۚ نُوْرُهُمْ یَسْعٰى بَیْنَ اَیْدِیْهِمْ وَ بِاَیْمَانِهِمْ یَقُوْلُوْنَ رَبَّنَاۤ اَتْمِمْ لَنَا نُوْرَنَا وَ اغْفِرْ لَنَا١ۚ اِنَّكَ عَلٰى كُلِّ شَیْءٍ قَدِیْرٌ
শব্দার্থ: يَاأَيُّهَا = ওহে, الَّذِينَ = যারা, آمَنُوا = ঈমানএনেছ, تُوبُوا = তোমরাতওবাকর, إِلَى = নিকট, اللَّهِ = আল্লাহর, تَوْبَةً = তওবা, نَصُوحًا = খালেস, عَسَىٰ = সম্ভবতঃ, رَبُّكُمْ = তোমাদেররব, أَنْ = যে, يُكَفِّرَ = মোচনকরবেন, عَنْكُمْ = তোমাদেরথেকে, سَيِّئَاتِكُمْ = তোমাদেরদোষগুলো, وَيُدْخِلَكُمْ = এবংতোমাদেরপ্রবেশকরাবেন, جَنَّاتٍ = জান্নাতে, تَجْرِي = প্রবাহিতহয়, مِنْ = থেকে, تَحْتِهَا = তারপাদদেশ, الْأَنْهَارُ = ঝর্নাধারাসমূহ, يَوْمَ = সেদিন, لَا = না, يُخْزِي = লাঞ্চিতকরবেন, اللَّهُ = আল্লাহ, النَّبِيَّ = নবীকে, وَالَّذِينَ = ওযারা, آمَنُوا = ঈমানএনেছে, مَعَهُ = তারসাথে, نُورُهُمْ = তাদেরনূর, يَسْعَىٰ = দৌড়াবে, بَيْنَ = তাদেরসামনে, أَيْدِيهِمْ = তাদেরসামনে, وَبِأَيْمَانِهِمْ = ওতাদেরডানে, يَقُولُونَ = তারাবলবে, رَبَّنَا = হেআমাদেররব, أَتْمِمْ = পূর্ণকর, لَنَا = জন্যেআমাদের, نُورَنَا = আমাদেরনূর, وَاغْفِرْ = ওমাফকর, لَنَا = আমাদেরকে, إِنَّكَ = তুমিনিশ্চয়, عَلَىٰ = উপর, كُلِّ = সব, شَيْءٍ = কিছুর, قَدِيرٌ = ক্ষমতাবান,
অনুবাদ: হে ঈমানদারগণ, আল্লাহর কাছে তাওবা করো, প্রকৃত তাওবা। অসম্ভব নয় যে, আল্লাহ তোমাদের দোষ-ত্রুটিসমুহ দূর করে দিবেন এবং এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত হতে থাকবে। সেটি হবে এমন দিন যেদিন আল্লাহ তাঁর নবী এবং নবীর সঙ্গী ঈমানদারদের লাঞ্ছিত করবেন না। তাদের ‘নূর’ তাদের সামনে ও ডান দিকে দ্রুত অগ্রসর হতে থাকবে এবং তারা বলতে থাকবে, হে আমাদের রব, আমাদের জন্য আমাদের ‘নূর’ পূর্ণাঙ্গ করে দাও ও আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি সব কিছু করতে সক্ষম।
Comments
Post a Comment