47 হাউজে কাউসারের বর্ননা দিচ্ছেন আল্লাহ এভাবে,হাউযে কাউসার কেমন হবে,47:মুহাম্মাদ:15
مَّثَلُ الْجَنَّةِ الَّتِى وُعِدَ الْمُتَّقُونَ ۖ فِيهَآ أَنْهٰرٌ مِّن مَّآءٍ غَيْرِ ءَاسِنٍ وَأَنْهٰرٌ مِّن لَّبَنٍ لَّمْ يَتَغَيَّرْ طَعْمُهُۥ وَأَنْهٰرٌ مِّنْ خَمْرٍ لَّذَّةٍ لِّلشّٰرِبِينَ وَأَنْهٰرٌ مِّنْ عَسَلٍ مُّصَفًّى ۖ وَلَهُمْ فِيهَا مِن كُلِّ الثَّمَرٰتِ وَمَغْفِرَةٌ مِّن رَّبِّهِمْ ۖ كَمَنْ هُوَ خٰلِدٌ فِى النَّارِ وَسُقُوا مَآءً حَمِيمًا فَقَطَّعَ أَمْعَآءَهُمْ
শব্দার্থ: مَثَلُ = একটিদৃষ্টান্ত, الْجَنَّةِ = জান্নাতের, الَّتِي = যা, وُعِدَ = প্রতিশ্রুতিদেওয়াহয়েছে, الْمُتَّقُونَ = মুত্তাকীদের(জন্যে), فِيهَا = তারমধ্যেআছে, أَنْهَارٌ = ঝর্নাধারাসমূহ, مِنْ = থেকে, مَاءٍ = পানির, غَيْرِ = নয়অ, آسِنٍ = পরিবর্তনীয়(তাররংগন্ধ), وَأَنْهَارٌ = এবংঝর্ণাসমূহ, مِنْ = থেকে, لَبَنٍ = দুধের, لَمْ = না, يَتَغَيَّرْ = পরিবর্তনহয়, طَعْمُهُ = তারস্বাদ, وَأَنْهَارٌ = এবংঝর্ণাসমূহ, مِنْ = থেকে, خَمْرٍ = সুধার, لَذَّةٍ = সুস্বাদু, لِلشَّارِبِينَ = পানকারীদেরজন্যে, وَأَنْهَارٌ = এবংঝর্ণাসমূহ, مِنْ = থেকে, عَسَلٍ = মধুর, مُصَفًّى = পরিশোধিতপরিচ্ছন্ন, وَلَهُمْ = এবংতাদের জন্যে (রয়েছে), فِيهَا = তারমধ্যে, مِنْ = থেকে, كُلِّ = সব(ধরনের), الثَّمَرَاتِ = ফলমূল, وَمَغْفِرَةٌ = এবংক্ষমা, مِنْ = পক্ষহতে, رَبِّهِمْ = তাদের রবের , كَمَنْ = (এসবেরঅধিকারীকি)তারমতো, هُوَ = যে, خَالِدٌ = স্থায়ীহবে, فِي = মধ্যে, النَّارِ = জাহান্নামের, وَسُقُوا = ওযাদেরকেপানকরানোহবে, مَاءً = পানি, حَمِيمًا = উত্তপ্তফুটন্ত, فَقَطَّعَ = ছিন্নবিচ্ছিন্নকরেদেবে, أَمْعَاءَهُمْ = তাদেরনাড়িভুঁড়ি,
_________
أَنْهٰرٌ - ঝর্নাধারা সমূহ
غَيْرِ ءَاسِن -অপরিবর্তনীয়,
স্বচ্ছ ও নির্মল
لَّمْ يَتَغَيَّرْ - পরিবর্তন হয় না,
طَعْمُهُۥ - তার স্বাদ
مُّصَفًّى - পরিশোধিত,পরিচ্ছন্ন,
حَمِيمًا - উত্তপ্ত/ ফুটন্ত,
فَقَطَّعَ - ছিন্ন ভিন্ন করে দেবে / ছিন্নবিচ্ছিন্ন কর দেবে
أَمْعَآءَهُمْ - তাদের নাড়িভূঁড়ি
______________
মুত্তাকীদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার অবস্থা এই যে, তার মধ্যে স্বচ্ছ ও নির্মল পানির নহর বইতে থাকবে।২০ এমন সব দুধের নহর বইতে থাকবে যার স্বাদে সামান্য কোন পরিবর্তন বা বিকৃতিও আসবে না,২১ শরাবের এমন নহর বইতে থাকবে পানকারীদের জন্য যা হবে অতীব সুস্বাদু২২ এবং বইতে থাকবে স্বচ্ছ মধুর নহর। ২৩ এছাড়াও তাদের জন্য সেখানে থাকবে সব রকমেরফল এবং তাদের রবের পক্ষ থেকে থাকবে ক্ষমা।২৪ (যে ব্যক্তি এ জান্নাত লাভ করবে সেকি) ঐ ব্যক্তির মত হতে পারে যে চিরদিন জাহান্নামে থাকবে, যাদের এমন গরম পানি পান করানো হবে যা তাদের নাড়িভূঁড়ি ছিন্ন ভিন্ন করে দেবে?
Comments
Post a Comment