কিয়ামতের ময়দানে মোমেন বান্দাকে সংগের ফেরেস্তা গন মোমেনদের মনে সাহসীকতা যোগাবেন
কিয়ামতের ময়দানে মোমেন বান্দাকে সংগের ফেরেস্তা গন মোমেনদের মনে সাহসীকতা যোগাবেন। নির্ভয় বানী শুনাবেন আর বলবে
نَحْنُ اَوْلِیٰٓؤُكُمْ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَ فِی الْاٰخِرَةِ١ۚ وَ لَكُمْ فِیْهَا مَا تَشْتَهِیْۤ اَنْفُسُكُمْ وَ لَكُمْ فِیْهَا مَا تَدَّعُوْنَؕ
نُزُلًا مِّنْ غَفُوْرٍ رَّحِیْمٍ۠
শব্দার্থ: نَحْنُ = আমরা , أَوْلِيَاؤُكُمْ = তোমাদের বন্ধু, فِي = মধ্যে, الْحَيَاةِ = জীবনের, الدُّنْيَا = দুনিয়ার, وَفِي = এবং মধ্যে, الْآخِرَةِ = পরকালের, وَلَكُمْ = এবং তোমাদের জন্যে (রয়েছে) , فِيهَا = তার মধ্যে , مَا = যা, تَشْتَهِي = চায়, أَنْفُسُكُمْ = তোমাদের মন, وَلَكُمْ = এবং তোমাদের জন্যে , فِيهَا = তার মধ্যে (রয়েছে) , مَا = যা, تَدَّعُونَ = তোমরা দাবি করবে,
অনুবাদ: আমরা এই দুনিয়ার জীবনেও তোমাদের বন্ধু এবং আখেরাতেও। সেখানে তোমরা যা চাবে তাই পাবে। আর যে জিনিসেরই আকাঙ্খা করবে তাই লাভ করবে।
(41:32)
نُزُلًا مِّنْ غَفُوْرٍ رَّحِیْمٍ۠
শব্দার্থ: نُزُلًا = আপ্যায়ন, مِنْ = (আল্লাহর) পক্ষথেকে, غَفُورٍ = (যিনি) ক্ষমাশীল , رَحِيمٍ = পরম দয়ালু,
অনুবাদ: এটা সেই মহান সত্তার পক্ষ থেকে মেহমানদারীর আয়োজন যিনি ক্ষমাশীল ও দয়াবান।
(41:33)
وَ مَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَى اللّٰهِ وَ عَمِلَ صَالِحًا وَّ قَالَ اِنَّنِیْ مِنَ الْمُسْلِمِیْنَ
শব্দার্থ: وَمَنْ = এবং কার, أَحْسَنُ = উত্তম, قَوْلًا = কথা (হতেপারে) , مِمَّنْ = তারচেয়েযে, دَعَا = ডাকে, إِلَى = দিকে, اللَّهِ = আল্লাহর, وَعَمِلَ = ওকাজকরে, صَالِحًا = সৎ, وَقَالَ = এবং বলে, إِنَّنِي = নিশ্চয়ই আমি , مِنَ = অন্তর্ভুক্ত, الْمُسْلِمِينَ = আত্মসমর্পণকারীদের (অর্থাৎমুসলমানদের) ,
অনুবাদ: সেই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হবে যে আল্লাহর দিকে ডাকলো, সৎ কাজ করলো এবং ঘোষণা করলো আমি মুসলমান।
(41:34)
وَ لَا تَسْتَوِی الْحَسَنَةُ وَ لَا السَّیِّئَةُ١ؕ اِدْفَعْ بِالَّتِیْ هِیَ اَحْسَنُ فَاِذَا الَّذِیْ بَیْنَكَ وَ بَیْنَهٗ عَدَاوَةٌ كَاَنَّهٗ وَلِیٌّ حَمِیْمٌ
শব্দার্থ: وَلَا = এবং না , تَسْتَوِي = সমানহয়, الْحَسَنَةُ = ভালো, وَلَا = আর না, السَّيِّئَةُ = মন্দ, ادْفَعْ = প্রতিহতকরো, بِالَّتِي = সেই (জ্ঞান) দ্বারা, هِيَ = যা, أَحْسَنُ = উত্তম, فَإِذَا = ফলে (দেখবে) তখন , الَّذِي = যে, بَيْنَكَ = তোমারমাঝে, وَبَيْنَهُ = ওতারমাঝে, عَدَاوَةٌ = শত্রুতা (আছে) , كَأَنَّهُ = সেযেন (হয়েযাবে) , وَلِيٌّ = বন্ধু, حَمِيمٌ = অন্তরঙ্গ,
অনুবাদ: হে নবী, সৎ কাজ ও অসৎ কাজ সমান নয়। তুমি অসৎ কাজকে সেই নেকী দ্বারা নিবৃত্ত করো যা সবচেয়ে ভাল। তাহলে দেখবে যার সাথে তোমার শত্রুতা ছিল সে অন্তরঙ্গ বন্ধু হয়ে গিয়েছে।
Comments
Post a Comment