"যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়"


যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়

তারা কভু পথ ভুলে যায় না,

আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়

কারো কাছে কোনো কিছু চায় না ।


রাতের আধারে যারা সেজদাতে রয়

দু'চোখের অশ্রুতে নদী যেন বয়

ছলনার হাতছানি যতই আসুক

পেছনে ফিরে সে তাকায় না ।


দ্বীন কায়েমের পথে যারা অবিচল

তারা হল আল্লাহর প্রিয়জন,

বাতিলের কাছে যারা হার মানেনা

সংগ্রাম করে যায় আমরণ।


হেরার আলতে যার হৃদয় রঙ্গিন

হাতে আল জিহাদের দৃপ্ত সঙ্গিন,

সত্যের পথে যারা নিবেদিত পরান ।

Comments

Popular posts from this blog

নিশ্চয়ই মৃত ব্যক্তি হলো পানিতে পড়া ব্যক্তির মতো সাহায্যপ্রার্থী