দুনিয়া হচ্ছে পরিক্ষার কেন্দ্র। ফাইনাল পরীক্ষার কেন্দ্র নয়। ফাইনাল খেলা ফাইনাল পরীক্ষার দিন ঈমান এনে আমল করেছে তারা নাজাত পাবে। বেইমান জাহান্নামে যাবে 64:আত-তাগাবুন:9 (64:9) یَوْمَ یَجْمَعُكُمْ لِیَوْمِ الْجَمْعِ ذٰلِكَ یَوْمُ التَّغَابُنِ١ؕ وَ مَنْ یُّؤْمِنْۢ بِاللّٰهِ وَ یَعْمَلْ صَالِحًا یُّكَفِّرْ عَنْهُ سَیِّاٰتِهٖ وَ یُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا١ؕ ذٰلِكَ الْفَوْزُ الْعَظِیْمُ শব্দার্থ: يَوْمَ = যেদিন, يَجْمَعُكُمْ = তোমাদের একত্রিত করবেন , لِيَوْمِ = দিনের জন্যে , الْجَمْعِ = সমাবেশের, ذَٰلِكَ = সেই, يَوْمُ = দিন, التَّغَابُنِ = হার-জিতের, وَمَنْ = এবং যে, يُؤْمِنْ = ঈমান আনে, بِاللَّهِ = আল্লাহ্র উপর , وَيَعْمَلْ = ওকাজকরে, صَالِحًا = নেক, يُكَفِّرْ = মোচন করবেন , عَنْهُ = তার থেকে, سَيِّئَاتِهِ = তারগুনাহগুলো, وَيُدْخِلْهُ = এবং তাকে প্রবেশ করাবেন, جَنَّاتٍ = জান্নাতে, تَجْرِي = প্রবাহিত হয়, مِنْ = হতে, تَحْتِهَا...
Posts
- Get link
- X
- Other Apps
হাদিছে এসেছে, যাও, তুমি এর সঙ্গে জান্নাতে চলে যাও শিক্ষামূলক গল্প জান্নাতের এক ব্যক্তি কেয়ামতের দিন একটি মাত্র নেকীর অভাবে পড়বে। আল্লাহ তায়ালা বলবেন, একটি নেকী নিয়ে আস। বেহেশত দেব। যদি একটি নেকী আনতে না পার তাহলে জাহান্নামের জন্য প্রস্তুত হও। সে তখন অস্থির হয়ে যাবে। ছোটে যাবে মায়ের কাছে। মা না করে দেবে। বাবার কাছে ছুটে যাবে। বাবা দিতে অস্বীকার করবে। মামা চাচা সন্তান স্ত্রী একে একে সকলের কাছেই যাবে; কিন্তু কেউই একটি নেকী দিতে রাজি হবে না। সে অস্থির হয়ে পাগলের মত ঘুরে বেড়াবে। এমন সময় এক ব্যক্তির সাথে সাক্ষাত হবে। সে বলবে, তুমি এত পেরেশান কেন? বলবে, আমি মারা গেছি! একটি মাত্র নেকীর অভাবে আমি ধ্বংস হয়ে গেছি। আমার একটি মাত্র নেকী প্রয়োজন । কোথাও পাচ্ছি না। বলবে, ভাগ্য ভাল তোমার। তোমার কাজ হয়েছে। সে বলবে, কিভাবে? বলবে, আমার কাছে একটি মাত্রই নেকি আছে। এ দিয়ে আমি কি করব? আমার জন্য তো দোযখই অপেক্ষা করছে। এ একটি নেকী ছাড়া আমার আর কিছুই নেই। সুতরাং এটা তুমি নিয়ে নাও। সে খুশি মনে ফিরে এসে বলবে, হে আল্লাহ! আমার কাজ উদ্ধার হয়েছে। আল্লাহ বলবেন—কিভাবে হল? বলবে, এক ব্যক্তি ওয়াদা ক...
- Get link
- X
- Other Apps
৬১-সফ (61:1) سَبَّحَ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَ مَا فِی الْاَرْضِ١ۚ وَ هُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ শব্দার্থ: سَبَّحَ = তসবীহকরে, لِلَّهِ = আল্লাহর, مَا = যা কিছু , فِي = মধ্যে, السَّمَاوَاتِ = আসমান সমূহের, وَمَا = ওযা, فِي = মধ্যে, الْأَرْضِ = পৃথিবীর, وَهُوَ = এবং তিনি ই, الْعَزِيزُ = পরাক্রমশালী, الْحَكِيمُ = প্রজ্ঞাময়, অনুবাদ: আসমান ও যমীনে যা কিছু আছে তা সবই আল্লাহর তাসবীহ করেছে। তিনি মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী। (61:2) یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لِمَ تَقُوْلُوْنَ مَا لَا تَفْعَلُوْنَ শব্দার্থ: يَاأَيُّهَا = ওহে, الَّذِينَ = যারা, آمَنُوا = ঈমান এনেছো, لِمَ = কেন, تَقُولُونَ = তোমরা বলো, مَا = যা, لَا = না, تَفْعَلُونَ = তোমরা করো , অনুবাদ: হে মু’মিনগণ! তোমরা এমন কথা কেন বল যা নিজেরা করো না? (61:3) كَبُرَ مَقْتًا عِنْدَ اللّٰهِ اَنْ تَقُوْلُوْا مَا لَا تَفْعَلُوْنَ শব্দার্থ: كَبُرَ = অতিশয়, مَقْتًا = ক্রোধজনক, عِنْدَ = কাছে , اللَّ...
- Get link
- X
- Other Apps
ফাত্তাবিওনি হলো নবীর চলা ফেরা উঠা বসা লেনদেন হুবহুব মেনে চলা। অংগ ভংগির দিক খেয়াল করে অর্থাৎ নবীর তিষট্রি বছরের জীবনে ফলো করা । বাক্বারা : (2:85) اَفَتُؤْمِنُوْنَ بِبَعْضِ الْكِتٰبِ وَ تَكْفُرُوْنَ بِبَعْضٍ١ۚ فَمَا جَزَآءُ مَنْ یَّفْعَلُ ذٰلِكَ مِنْكُمْ اِلَّا خِزْیٌ فِی الْحَیٰوةِ الدُّنْیَا١ۚ وَ یَوْمَ الْقِیٰمَةِ یُرَدُّوْنَ اِلٰۤى اَشَدِّ الْعَذَابِ١ؕ وَ مَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ শব্দার্থ: أَفَتُؤْمِنُونَ = তোমরা তবেকি বিশ্বাসকর, بِبَعْضِ = কিছু অংশের (ব্যাপারে) , الْكِتَابِ = কিতাবের, وَتَكْفُرُونَ = এবং অবিশ্বাস কর, بِبَعْضٍ = (অপর) কিছু অংশকে, فَمَا = সুতরাংকী (হতেপারে) , جَزَاءُ = প্রতিদান , مَنْ = যে, يَفْعَلُ = করবে, ذَٰلِكَ = এরূপ, مِنْكُمْ = তোমাদের মধ্যথেকে, إِلَّا = এছাড়াযে, خِزْيٌ = অপমান, فِي = মধ্যে, الْحَيَاةِ = জীবনের, الدُّنْيَا = পার্থিব, وَيَوْمَ = এবং দিনে, الْقِيَامَةِ = কিয়ামাতের, يُرَدُّونَ = তারা নিক্ষিপ্ত হবে , إِلَ...
- Get link
- X
- Other Apps
যার আমানাতদারী নেই তার ঈমানও নেই এবং যার ওয়া’দা-অঙ্গীকারের মূল্য নেই তার দীনও নেই। মিশকাতুল মাসাবিহ,৩৫: সহিহ وَعَنْ أَنَسٍ قَالَ : قَلَمَّا خَطَبَنَا رَسُوْلُ اللهِ ﷺ اِلَّا قَالَ : لَا إِيْمَانَ لِمَنْ لَا أَمَانَةَ لَه وَلَا دِيْنَ لِمَنْ لَا عَهْدَ لَه». رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এরূপ খুৎবাহ্ খুব কমই দিয়েছেন যাতে এ কথা বলেননি যে, যার আমানাতদারী নেই তার ঈমানও নেই এবং যার ওয়া’দা-অঙ্গীকারের মূল্য নেই তার দীনও নেই। (বায়হাক্বী-এর শু’আবূল ঈমান)[১] ফুটনোটঃ [১] সহিহ/হাসান : আহমাদ ৩/১৩৫, সহীহুত্ তারগীব ৩০০৪, শু‘আবুল ঈমান ৪০৪৫। আমি (আলবানী) বলছিঃ اَلسُّنَنُ الْكُبْرى (আসসুনানুল কুবরা)-এর ৬ষ্ঠ খণ্ডের ২৮৮ নং পৃষ্ঠায় লেখক হাদীসটি এভাবেই বর্ণনা করেছেন। আর লেখকের হাদীসটি ইমাম বায়হাক্বী (রহঃ)-এর দিকে সন্বোধন করার ক্ষেত্রে সীমাবদ্ধ থাকাটা ধারণা দেয় যে, হাদীসটি বায়হাক্বীর চেয়ে প্রসিদ্ধ এবং উঁচু স্তরের কেউ বর্ণনা করেনি। তবে বিষয়টি মোটেও এরূপ নয়। কারণ ইমাম আহমাদ (রহঃ) হাদীসটি তাঁর মুসনাদের ৩য় খণ্ডে...
- Get link
- X
- Other Apps
3 আল ইমরান :31) قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِیْ یُحْبِبْكُمُ اللّٰهُ وَ یَغْفِرْ لَكُمْ ذُنُوْبَكُمْ١ؕ وَ اللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ শব্দার্থ: قُلْ = (হেনবী) তুমি বল, إِنْ = যদি, كُنْتُمْ = তোমরা , تُحِبُّونَ = ভালবেসেথাক, اللَّهَ = আল্লাহকে, فَاتَّبِعُونِي = আমাকে তোমরা তবে অনুসরণ কর, يُحْبِبْكُمُ = ভালোবাসবেন তোমাদের কে, اللَّهُ = আল্লাহ, وَيَغْفِرْ = এবং মাফ করবেন , لَكُمْ = তোমাদের জন্য, ذُنُوبَكُمْ = গুনাহসমুহকে, وَاللَّهُ = এবং আল্লাহ, غَفُورٌ = বড় ক্ষমাশীল , رَحِيمٌ = মেহেরবান, অনুবাদ: হে নবী! লোকদের বলে দাওঃ “যদি তোমরা যথার্থই আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গোনাহ মাফ করে দেবেন। তিনি বড়ই ক্ষমাশীল ও করুণাময়।”
- Get link
- X
- Other Apps
আবু জাহেল ছিল আমানতের খিয়ানতকারী,কাজী আবুল হাসান আল মাওয়ারদী তাঁর “আলামূন নুবুওয়াহ” কিতাবে একটি অদ্ভূত ঘটনা বর্ণনা করেছেন। ঘটনাটি হচ্ছেঃ আবু জেহেল ছিল একটি এতিম ছেলের অভিভাবক। ছেলেটি একদিন তার কাছে এলো। তার গায়ে এক টুকরা কাপড়ও ছিল না। সে কাকুতি মিনতি করে তার বাপের পরিত্যক্ত সম্পদ থেকে তাকে কিছু দিতে বললো। কিন্তু জালেম আবু জেহেল তার কথায় কানই দিল না। সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর শেষে নিরাশ হয়ে ফিরে গেলো। কুরাইশ সরদাররা দুষ্টুমি করে বললো, “যা মুহাম্মাদের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে চলে যা। সেখানে গিয়ে তাঁর কাছে নালিশ কর। সে আবু জেহেলের কাছে সুপারিশ করে তোর সম্পদ তোকে দেবার ব্যবস্থা করবে।” ছেলেটি জানতো না আবু জেহেলের সাথে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কি সম্পর্ক এবং এ শয়তানরা তাকে কেন এ পরামর্শ দিচ্ছে। সে সোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে পৌঁছে গেলো এবং নিজের অবস্থা তাঁর কাছে বর্ণনা করলো। তার ঘটনা শুনে নবী (সা.) তখনই দাঁড়িয়ে গেলেন এবং তাকে সঙ্গে নিয়ে নিজের নিকৃষ্টতম শত্রু আবু জেহেলের কাছে চলে গেলেন। তাঁকে দেখে আবু জেহেল তাঁকে অভ্যর্থনা জানালো। ...